নরসিংদী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এছাড়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে একজনকে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান এবং শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে এ জরিমানা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।
“এ সময় আরেক মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে,” বলেন তিনি।
গত ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন মুখোশধারীদের গুলিতে নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ পৌরসভায় উপ-নির্বাচন হতে যাচ্ছে।
উপ-নির্বাচনে ছয় প্রার্থী মেয়র পদে লড়াই করছেন। আগামী ১৯ জানুয়ারি এখানে ভোট গ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩১ ঘ.
bdnews24