সিলেট, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সিলেটে গণমিছিল করেছে মহাজোট সরকারের শরীক দলগুলো।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে নগরীতে গণমিছিল শেষে তারা সমাবেশ করেন শহীদ মিনারে।
এর আগে কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়।
সমাবেশে বক্তরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই এ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।
লংমার্চ করে বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষায় ষড়যন্ত্রের জাল বুনছেন বলে বক্তারা অভিযোগ করেন।
যুদ্ধাপরাধীদের সহায়তাকারীদের আলাদা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়।
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টি সভপতি আরশ আলী, ন্যাপ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, জাসদ সভাপতি কলন্দর আলী, ওয়ার্কাস পার্টির সভাপতি আবুল হোসেন, সাম্যবদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেণ সিংহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24