২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে চাঁদের গাড়ি খাদে, নিহত ১

রাঙামাটির সাপছড়ি এলাকায় একটি ‘চাঁদের গাড়ি’ (স্থানীয়ভাবে চলাচলকারী খোলা জিপ) খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

রাঙামাটি, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির সাপছড়ি এলাকায় একটি ‘চাঁদের গাড়ি’ (স্থানীয়ভাবে চলাচলকারী খোলা জিপ) খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। রাঙামাটি কোতয়ালী থানার ওসি সাইফুল আলম চৌধুরী জানান, শনিবার সকালে সাপছড়ি থেকে ঘাগড়া বাজার যাওয়ার পথে রাঙামটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আদিধন চাকমা (২৭) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। ওসি বলেন, “সকালের দিকে যাত্রী ও অতিরিক্ত মাল বোঝাই করে চাঁদের গাড়িটি ঘাগড়া বাজারে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।” দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩৩ ঘ.