২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

‘যুদ্ধাপরাধীদের বিচার কর’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘যুদ্ধাপরাধীদের বিচার কর’ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে মাসব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতার ফারুক, রাবি ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী, সাধারণ-সম্পাদক আবু হুসাইন বিপু, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জাকির হোসেন রনি, ফুয়াদ হোসেন মুরাদসহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কমীরা। উপাচার্য বলেন, মুক্তিয্দ্ধু বিষয়ক চলচ্চিত্র শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করবে। প্রদর্শনীর প্রথমদিন ‘গেরিলা’ ও ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। মাসব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রলীগের উদ্যোগে এ চলচ্চিত্র প্রদর্শনী চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০০৫ ঘ.