২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশা থেকে পড়েও ব্যাগ ছাড়েননি

ব্যাগে ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাগে ধরে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মাহফুজা রহমান শান্তা (২০) নামে ওই ছাত্রীর হাতে থাকা ব্যাগে ধরে টান দেয় ছিনতাইকারী। পরে শান্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, পল্টন থেকে রিকশাযোগে আরো দুই সহপাঠীসহ কলেজে যাওয়ার সময় প্রাইভেটকারের ভিতর থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি নিচে পড়ে যান। অন্য বান্ধবীরা চিৎকার শুরু করলে গাড়িটি দ্রুত পালিয়ে যায়। তবে হাতের মধ্যে পেঁচিয়ে রাখায় ছিনতাইকারীরা ব্যাগটি নিতে পারেননি বলে জানান তিনি। এদিকে লালবাগ চৌরাস্তায় মোয়াজ্জেম হোসেন (২২) নামে এক আটো-রিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী। শুক্রবার ভোর ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত ইডেন কলেজ ছাত্রী ও অটো-রিকশাচালক বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৪২২ ঘ.