কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণের পর রাত সাড়ে ৮টার দিকে মেয়র পদের ফল ঘোষণা করা হয় নির্বাচনী কেন্দ্র টাউন হল থেকে। এরপর রাত পৌনে ১০টার দিকে বিজয়ী কাউন্সিলদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
২৭টি ওয়ার্ডে ২৭ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নয়টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নয় জন নারী।
সংরক্ষিত নারী আসনে বিজয়ীরা হলেন- ১নং ওয়ার্ড: কাউছারা বেগম সোমা (খরগোশ), ২নং ওয়ার্ড : কোহিনুর আক্তার কাকলী (উড়োজাহাজ), ৩নং ওয়ার্ড : আঞ্জুম সুলতানা সীমা (বৈদ্যুতিক বাল্ব), ৪নং ওয়ার্ড : অনিতা সরকার (কলস), ৫নং ওয়ার্ড : নুরজাহান আলম পুতুল (হরিণ)। ৬নং ওয়ার্ড : নেহার বেগম (বই), ৭নং ওয়ার্ড : অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল (বই), ৮নং ওয়ার্ড : খোদেজা বেগম (উড়োজাহাজ), ৯নং ওয়ার্ড : সামছুন্নাহার রানু (টিয়া পাখি)।
সাধারণ কাউন্সিলর পদে বিজয়ী হলেন- ১নং ওয়ার্ড : কাজী গোলাম কিবরিয়া (পদ্মফুল), ২নং ওয়ার্ড : বিল্লাল হোসেন (হাতি), ৩নং ওয়ার্ড : সরকার মাহমুদ জাবেদ (মোরগ), ৪নং ওয়ার্ড : মোসলেম উদ্দিন (চাঁদ), ৫নং ওয়ার্ড : একে সামাদ সাগর (টিউবওয়েল), ৬নং ওয়ার্ড : মোশাররফ হোসেন (আপেল), ৭নং ওয়ার্ড : শাহ আলম খান (চাঁদ), ৮নং ওয়ার্ড : অ্যাডভোকেট ইকরাম হোসেন (আপেল), ৯নং ওয়ার্ড : জমির উদ্দিন খান জম্পি (টিউবওয়েল)।
১০নং ওয়ার্ড : মঞ্জুর কাদের মনি (বৈদ্যুতিক পাখা), ১১নং ওয়ার্ড : আহমেদ সোয়েব সোহেল (টিউবওয়েল), ১২নং ওয়ার্ড : মো. ইমরান বাচ্চু (মোরগ), ১৩নং ওয়ার্ড : শাখাওয়াত উল্লাহ শিপন (বৈদ্যুতিক পাখা), ১৪নং ওয়ার্ড : সেলিম খান (হাতি), ১৫নং ওয়ার্ড : সাইফুল বিন জলিল (আপেল), ১৬নং ওয়ার্ড : আনোয়ার হোসেন খোকন (আপেল), ১৭নং ওয়ার্ড : মোহাম্মদ সোহেল (বৈদ্যুতিক পাখা), ১৮নং ওয়ার্ড : অ্যাডভোকেট শওকত আকবর (বৈদ্যুতিক পাখা)।
১৯নং ওয়ার্ড : জাকির হোসেন (টিউবওয়েল), ২০নং ওয়ার্ড : হারুনুর রশিদ (বক), ২১নং ওয়ার্ড : কাজী মাহবুবুর রহমান (বৈদ্যুতিক পাখা), ২২নং ওয়ার্ড : আবদুল মালেক ভূঁইয়া (চাঁদ), ২৩নং ওয়ার্ড : আলমগীর হোসেন (টিউবওয়েল), ২৪নং ওয়ার্ড : নাসির উদ্দিন (হাতি), ২৫নং ওয়ার্ড : খলিলুর রহমান মজুমদার (টিউবওয়েল), ২৬নং ওয়ার্ড : জামাল হোসেন এবং ২৭নং ওয়ার্ড : সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এমআই/২২১৫ ঘ.
bdnews24