২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিএনপি নেতার আগাম জামিন

সহিংসতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় দুই বিএনপি নেতাকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 08:13 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের মামলায় দুই বিএনপি নেতাকে দুই মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। জামিনপ্রাপ্ত দুজন হলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল করিব খোকন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। গত ১৮ ডিসেম্বর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিকর্মীদের পুলিশ লাঠিপেটার পরপরই গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে বিস্ফোরণও ঘটে। মতিঝিলে বিস্ফোরণে মারা যান এক যুবক। সিলেটে বাসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান একজন। এই ঘটনায় পুলিশ ঢাকার বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত আটটি মামলা করে। ১৮ ডিসেম্বর খায়রুলের বিরুদ্ধে মতিঝিল থানায় এবং মিজানের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। গত রোববার দুই বিএনপি নেতা পৃথকভাবে হাইকোর্টে জামিন আবেদন দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৪১০ ঘ.