২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় আগুনে পুড়েছে স’ মিল, কাঠের দোকান

রাজধানীর উত্তর বাড্ডায় আগুনে তিনটি করাত কল (স’ মিল), দুটি টিনশেড ঘর ও ছয়টি কাঠের দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:41 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর বাড্ডায় আগুনে তিনটি করাত কল (স’ মিল), দুটি টিনশেড ঘর ও ছয়টি কাঠের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর বাড্ডায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকতা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। একটি স’মিলে মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি।” শাহজাদী জানান, আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স’ মিল ও কাঠের দোকান মালিকরা দাবি করেছেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় মালিবাগ চৌধুরীপাড়ায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একটি পোশাক কারখানার প্রায় পনের লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০৯২০ ঘ.