২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতান মেলা আবার পেছালো

বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আবারো পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

নড়াইল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান আবারো পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এ কথা জানান। তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি মেলা শুরু হওয়ার কথা ছিল। তিনি বলেন, “আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া মেলার সব প্রস্তুতি যথাযথভাবে সম্পন্নও হয়নি। এ কারণে মেলা দুইদিন পেছানো হয়েছে।” গত ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্তু সুলতান মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তার পরিবর্তন করে ৭ জানুয়ারি করা হয়। ১৯২৩ সালের ১০ অগাস্ট নড়াইলের মছিমদিয়ায় এস এম সুলতান জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৭ ঘ.