২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে পুষ্টির গুদামে আগুন, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল ও ভোগপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান টি কে গ্র“পের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকল কর্মকর্তাসহ অন্তত ১০ জন। রাতভর চেষ্টার পর ভোরের দিকে আগুন সম্পূর্ণ নিভে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল ও ভোগপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান টি কে গ্র“পের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকল কর্মকর্তাসহ অন্তত ১০ জন। রাতভর চেষ্টার পর ভোরের দিকে আগুন সম্পূর্ণ নিভে আসে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারাবো এলাকায় টি কে গ্র“পের প্রতিষ্ঠান শবনম অয়েল মিলের গুদামে আগুন লাগে। কারখানা ও দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামে থাকা ভোজ্য ও নারিকেল তেল, চিনি, আটা, গম ও ময়দাসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর সহকারী পরিচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। টি কে গ্র“পের উৎপাদন করা পণ্য ব্র্যান্ড হচ্ছে ‘পুষ্টি’। আগুন লাগা কারখানায় সয়াবিন, সরিষা ও নারকেল তেল এবং আটা, ময়দা, সুজিসহ বিভিন্ন ভোগপণ্য উৎপাদিত হয়। এ কারখানার ৮টি ইউনিটে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করে। টিকে গ্র“প অব ইন্ড্রাস্ট্রিজের কারখানা পরিচালক (উৎপাদন ও কারিগরি) খুরশিদুল আলম বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ থেকে ১০০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শবনম ভেজিটেবল অয়েল মিলস লিমিটেডের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিলের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন মেশিনের জেনারেটরের কুলিং টাওয়ারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ, ডেমরা ও ঢাকার খিলগাঁও সদরদপ্তরের ১২টি ইউনিট এক যোগে কাজ করে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভোরের দিকে আগুন সম্পূর্ণ নিভে আসে। এখন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলেও জানান তিনি। আগুন নেভাতে গিয়ে আহতরা হলেন- ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মিজানুর রহমান, শ্রমিক সোলাইমান, আনোয়ার, লোকমান, মামুন, হানিফ মিয়া, সুমন মিয়া, শমসের, নুরুল ইসলাম, কুদ্দুস মিয়া। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/১১৩৪ ঘ.