নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা থেকে চুরি হওয়া ৫০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকঞ্জি গ্রামে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান চালায়।
গত ২৪ ডিসেম্বর রাতে ফতুল্লার পাগলার নয়ামাটি এলাকার সেলিম চৌধুরীর বাড়ি থেকে ৬২ ভরি স্বর্ণ, সাড়ে ৩ লাখ টাকাসহ অন্য মালামাল চুরি হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় সেলিম চৌধুরী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি চুরির মামলা করেন।
এসআই শফিক আরো বলেন, সেলিমের ভাইয়ের ছেলে মঈন চৌধুরী বাবুকে (২৫) আটক করে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেন।
তার স্বীকারোক্তি অনুয়ায়ী সকালে তাকে সঙ্গে নিয়ে তার শ্বশুর বাড়ি সোনাইকঞ্জি গ্রামে অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১৭ ঘ.
bdnews24