চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদরে সি-হার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০০ ইয়াবা বড়িসহ এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-৭ কক্সবাজার ফাঁড়ির একটি দল এই অভিযান চালায় বলে র্যাব-৭ এর কর্মকর্তা জ্যেষ্ঠ এএসপি সাইদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তার নুর হোসেন (৩২) টেকনাফ থানার নাইকলখালী এলাকার বাসিন্দা।
র্যাব সাইদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সি-হার্ট’র পঞ্চম তলার ৩১২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবাসহ নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, নুর হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/২১৫৭ ঘ.
bdnews24