ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের পাঁচজন উপসচিব ও ছয়জন সিনিয়র সহকারী সচিব পদে রদবদল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সৈয়দ আলী রেজাকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, সাইফুল ইসলামকে বিনিয়োগ বোর্ডের সচিব ও শুকুর আলীকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (আইডিবি) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হাইজিন স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই প্রকল্পের (এইচওয়াইএসএডব্লিউএ) প্রকল্প পরিচালক কাজী আব্দুল নূরকে স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের (পিএসইউ) প্রকল্প পরিচালক এবং বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক পদে কর্মরত উপসচিব নেছার আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে খাদ্য বিভাগের সিনিয়র সহকারী সচিব আয়েশা হককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে প্রেষণে, মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্পের-২ সহকারী পরিচালক পদে কর্মরত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নূরুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটির বাঘাইছড়ির ইউএনও মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং ‘এম্পাওয়ামেন্ট অ্যান্ড প্রটেকশন অব চিলড্রেন) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কামরুল হাসান খানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ইউএনও নিয়োগের জন্য সাতক্ষীরা কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমানকে বরিশাল ও কুষ্টিয়া সদরের ইউএনও মোসাম্মৎ ইয়াসমিন আক্তারকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১০৫ ঘ.
bdnews24