২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে যুবদল নেতাকে গুলি করে হত্যা

যশোরের বেনাপোলে স্থানীয় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বেনাপোল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে স্থানীয় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে দিঘিরপাড় এলাকায় এ হামলায় নিহত আব্দুল খালেক (৩৮) শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি পুটখালী গ্রামের নবিছোদ্দী মোড়লের ছেলে। বেনাপোল পোর্ট থানার পরিদর্শক হাসান হাফিজুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে খালেক শাহাজালাল পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল নিচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে ২-৩ জন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গ্রামবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কর্মকর্তা আরো জানান, খালেকের মাথা, ঘাড় ও পিঠে গুলির চি‎হ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শার্শা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসান জহির জানান, সরকার দলীয় লোকজন পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১২ ঘ.