২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে বিজিবি-বিএসএফ বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সদর উপজেলার দিয়াড় মানিকচর (ডিএমসি) সীমান্তে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ব্যাটালিয়ন পর্যায়ে এ বৈঠক হয় বলে বিজিবে জানায়। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সীমান্ত সমস্যা নিরসনে উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবে বলে সিদ্ধান্ত হয়। তিনি আরো জানান, ভারত থেকে সীমান্ত পথে দেশে মাদকদ্রব্য প্রবেশের বিষয়টি বিএসএফ’কে অভিযোগ আকারে জানানো হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এছাড়াও অস্ত্র চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান জাহাঙ্গীর হোসেন। বৈঠকে বিজিবি প্রতিনিধি দলের লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন এবং বিএসএফ’র পক্ষে মালদহ -১৫১ কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১৯ ঘ.