২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে সোমবার রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 06:51 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

রাজবাড়ী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সোমবার রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি আটকা পড়েছে। এছাড়া দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী দুইটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ আলী মাঝ নদীতে নোঙর করা হয়। পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার জানান, পাটুরিয়া ঘাটে চারটি ফেরি রয়ে গেছে। এ কারণে উভয়পাড়ে দূরপাল্লার নৈশকোচগুলো দাঁড়িয়ে আছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/০০৪৫ ঘ.