২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘থেইন’-এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত

ঘূর্ণিঝড় ‘থেইন’-এর প্রভাবে রোববার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় ‘থেইন’-এর প্রভাবে রোববার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে সামান্য বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাতের তাপমাত্রা দুই থেকে তিনি ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়াবিদরা জানান। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘূর্ণিঝড় থেইনের প্রভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।” তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়ার বৈশিষ্ট্য অনুযায়ী জানুয়ারিকে শীতলতম মাস ধরা হয়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতেই মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হবে। এছাড়া এই মাসের মাঝামাঝি সময়ে মাঝারি থেকে তীব্র মাত্রার আরো একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে আভাস দেন তিনি। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদীকোর্টে সর্বোচ্চ পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লায় ৪ মিলিমিটার; যশোর ও টাঙ্গাইলে ৩ মিলিমিটার; ঢাকা, চুয়াডাঙ্গা, সিলেট ও সাতক্ষীরায় ২ মিলিমিটার এবং শ্রীমঙ্গল, চাঁদপুর, ঢাকা, খুলনা, মংলা, রাজশাহী ও ঈশ্বরদীতে ১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়। সৈয়দপুর, হাতিয়া, কক্সবাজার, বগুড়া, বরিশাল ও পটুয়াখালীতেও হালকা বৃষ্টি হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কক্সবাজারে। দিনাজপুরে সর্বনিু তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিু তাপমাত্রা ছিলো ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৫ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরদিন লঘুচাপটি জোরদার হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে গভীর নিুচাপে পরিণত হয়। ২৭ ডিসেম্বর গভীর নিুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় 'থেইন’-এ (ঞঐঅঘঊ) রূপ নেয়। পরে এটি আরও ঘণীভূত হয়ে হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩০ ডিসেম্বর সকালে ভারতের তামিলনাড়– উপকূল অতিক্রম করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১৪৫ ঘ.