২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ডিসি অফিসে চুরি

কড়া পুলিশ পাহারার মধ্যেই রোববার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

মেহেরপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কড়া পুলিশ পাহারার মধ্যেই রোববার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে চুরি হয়েছে। দুর্বৃত্তরা নেজারত শাখার গোপনীয় আলমারি ভেঙে নগদ সাড়ে ২৮ হাজার টাকা নিয়ে গেছে বলে কর্মকর্তারা জানান। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ পাহারা অবস্থায় এ ধরনের চুরির ঘটনা খুবই দুঃখজনক। তবে চোররা নগদ সাড়ে ২৮ হাজার টাকা ছাড়া আর কিছু নেয়নি বলে জানান তিনি। তিনি আরো জানান, নেজারত শাখার পাশেই হাজতখানা, কোর্ট ইন্সপেক্টরের কার্যালয় ও ট্রেজারি শাখা। পুরো চত্বরে সব সময় কড়া পুলিশ পাহারা থাকে। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চুিরর ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। ওই এলাকার পাহারাদারদের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে দু’জন নৈশপ্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২০৫৪ ঘ.