২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জনতা-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

রংপুর শহরে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধনে বাধা দিলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

রংপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধনে বাধা দিলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সোমবার সকালে ১১টার দিকে এ সংঘর্ষ চলাকালে শহরের পর্যটন পাড়াসহ আশপাশের মহল্লায় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়েছে। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক ওয়াহেদ, কনস্টেবল মমতাজ এবং এলাকাবাসী সালাম, রনি , জিল্লুর ও আবেদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, পর্যটনপাড়া মহল্লায় প্রায় ২ একরের মতো সরকারি জমি দীর্ঘদিন ধরে ছেলেমেয়েদের খেলার মাঠ এবং ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু গোপনে ইজারা নিয়ে সরকারি দলের কয়েকজন প্রভাবশালী নেতার নেতৃত্বে জমিটিতে বাড়ি নির্মাণ শুরু হয়। এর প্রতিবাদে এলাকাবাসী সকাল থেকে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করে। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, মানববন্ধনে বাধা দিলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে। এখন এলাকা শান্ত রয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২২ ঘ.