২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের কারণে স্ত্রী খুনের অভিযোগ

স্ত্রীকে খুনের অভিযোগে জামালপুরের বকশিগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

জামালপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে খুনের অভিযোগে জামালপুরের বকশিগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ধানুয়া গ্রামে গৃহবধূ খুকু মনি (৩০) খুন হন। এরপর এলাকাবাসী তার স্বামী নুর আলমকে (৩৮) আটক করে পুলিশে দেয়। খুকু মনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর ভাতখাওয়া গ্রামের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের মেয়ে। স্বজনদের বরাত দিয়ে বকশিগঞ্জ থানার ওসি আবু মো. ফজলুর করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করত খুকুর উপর। রোববার রাতে যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় নিজ ঘরেই ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে খুকুকে হত্যা করে নুর আলম, বলেন তিনি। খুকু মনির বড় ভাই মোজাম্মেল হক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিহতের বড় বোন লাভলী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুর আলম যৌতুকের জন্য তার বোনকে প্রায়ই নির্যাতন করত। এক বছর আগে বাবার বাড়ি থেকে পাওয়া ৪ বিঘা জমি বিক্রি করে ৫ লাখ টাকা স্বামীকে দিয়েছে খুকু মনি। এরপরও নির্যাতন করত। এক সপ্তাহ আগে তিন মেয়েসহ খুকু মনি বাবার বাড়ি চলে যায়। ঘটনার একদিন আগে তাদের বাড়িতে ফিরিয়ে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯২০ ঘ.