২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার

নগরীর খুলশী এলাকায় আবাসন প্রকল্পের মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী এলাকায় আবাসন প্রকল্পের মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের (২৫) লাশ উদ্ধার করে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দিন আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফয়েস লেক সী ওয়ার্ল্ডের উত্তর দিকে লেক সিটি আবাসন প্রকল্পের মাঠে লাশটি পড়ে ছিল। নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, লাশের পাশে টাইগার স্পিড নামে একটি এনার্জি ড্রিংকের বোতল ও আরেকটি ছোট আকারের বোতল উদ্ধার করা হয়েছ। “নিহতের নাক দিয়ে পানি বের হচ্ছিল। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল বা কীটনাশক জাতীয় কিছু পানের কারণে যুবকটির মৃত্যু হয়েছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৮৫৩ ঘ.