২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হরিণের চামড়াসহ একজন আটক

সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

বাগেরহাট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে শিকার করা একটি হরিণের চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার সকালে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে মো. হক মল্লিক (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি সোনাতলা গ্রামের রাসেক মল্লিকের ছেলে। বিকালে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে বন কর্মকর্তারা জানিয়েছেন। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে মো. হক মল্লিকের বাড়ি থেকে বনকর্মীরা একটি হরিণের চামড়াসহ তাকে আটক করে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্পের ওসি আবুল হাসেম জানান, চার মাস আগে মল্লিক সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই এলাকায় ফাঁদ পেতে হরিণটি শিকার করেন। পরে মাংস বিক্রি করে চামড়াটি বাড়ি রাখেন বিক্রির জন্য। এই ঘটনায় মল্লিকের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২০ ঘ.