২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল হলের সামনের রাস্তায় চবি ছাত্রলীগ সভাপতি মামুনুল হক এবং কেন্দ্র্রীয় সদস্য শাহেদ সরওয়ারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন- মামুনের পক্ষের কর্মী লোকপ্রশাসন মাস্টার্সের আবু তৈয়ব সুমন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং চতুর্থ বর্ষের সাইদুল ইসলাম, শাহেদের পক্ষের কর্মী ইংরেজি তৃতীয় বর্ষের ওমর গণি রুবেল এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের জাহাঙ্গীর আলম। চবি পুলিশ ফাঁড়ির পরিদদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন ও শাহেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের কর্মীরা রড ও চাপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। চবি সহকারী প্রক্টর জিয়াউর রহমান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তাদের চবি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/০০৪৫ ঘ.