২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমায় বিআরটিসির বিশেষ সেবা

বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ১২ জানুয়ারি থেকে বিশেষ বাস সেবা দেবে বিআরটিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ১২ জানুয়ারি থেকে বিশেষ বাস সেবা দেবে বিআরটিসি। রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দুই দফার বিশ্ব ইজতেমা উপলক্ষে ১২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিআরটিসির ৫০টি বাস মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়াঘাট, মুন্সীগঞ্জের মাওয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্ল¬া, ভৈরব, ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের জয়দেবপুর থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঢাকার গুলিস্তান, ফুলবাড়িয়া, কমলাপুর, মিরপুর, সায়েদাবাদ, গাবতলী, মতিঝিল ও ফার্মগেট থেকে ইজতেমাস্থল পর্যন্ত বিআরটিসির বাস চলবে। এর বাইরে মুসল্লিদের চাহিদা অনুযায়ী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি বিআরটিসির দোতলা বাস কাকরাইল মসজিদ সংলগ্ন পয়েন্ট থেকে বিশ্ব ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে বলে তথ্যবিবরণীতে বলা হয়। এদিকে, বিআরটিসি’র ইজতেমা সেবা নিশ্চিত করতে জোয়ারসাহারা বাস ডিপোতে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। ৮৯১১৭৭৮, ৯০০২৩৯৫, ৯৫৫৫৫৫৩-১৪৭, ০১৭৩৪১৫৫৩২৪, ০১৭১১০২৬৩৫৬ ও ০১৭১২০৬৬৭৫৮- এই ফোন নম্বরে এই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৩৭ ঘ.