২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছে এক যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অভিজাত এলাকা গুলশানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছে এক যুবক। শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় গুলশান-২ নম্বরে এ বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। আহত যুবকের নাম বিল্লাল হোসেন (২৫)। তার সঙ্গী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রুহুল আমিন (২০) ও তুহিন শেখ (২২)। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সন্দেহজনক একটি ট্যাক্সি ক্যাবকে পুলিশ চ্যালেঞ্জ করলে গাড়ির ভেতর থেকে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালানোর সময় বিল্লাল বাম পায়ে গুলিবিদ্ধ হয় বলে ওসি জানান। অন্য দুজনকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। তাদের কাছে একটি চাপাতি এবং দুটি ছোরা পাওয়া গেছে বলে ওসি জানান। আহত বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩২২ ঘ.