২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালের স্লুইচ গেটে পড়ে ছিলো ভাইবোনের লাশ

ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের একটি খালের স্লুইচ গেট থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের একটি খালের স্লুইচ গেট থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে সিয়াম (৪) ও তুষি (৬) নামে ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। তারা কুশাবড়িয়া ছায়ানীড় আশ্রয়নের সিরাজুল ইসলামের সন্তান। সিয়াম ও তুষি বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলো বলে জানান নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রশিদ উদ্দিন। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে সিয়াম ও তুষি বাড়ির পাশের ভবানিপুর গ্রামে একটি দাওয়াতে যায়। সেখান থেকে তারা মোক্তারামপুর গ্রামের চায়না খাতুন নামে এক বাক প্রতিবন্ধী মেয়ের সঙ্গে বাড়ির পথে রওনা হয়। "কিন্তু রাতে বাকপ্রতিবন্ধী মেয়েটি বাড়ি ফিরলেও দুই ভাইবোন ফেরেনি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে লোকজন কুশাবাড়িয়া খালে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পায়," বলেন তিনি। দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি বলে ঝিনাইদহ সদর সার্কেলের এএসসি আব্দুল হালিম মোল্লা জানান। স্থানীয় চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন বলেন, শিশু দুটি পানিতে পড়ে মারা যেতে পারে। আবার দুর্বৃত্তের কবলে পড়েও তারা খুন হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৩ ঘ.