২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞানপার্টির কবলে এলজিআরডির হিসাবরক্ষক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সহকারী হিসাবরক্ষক অজ্ঞান পার্টির কবলে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সহকারী হিসাবরক্ষক অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। তার নাম মো.শহিদুল্লাহ (৫০)। বৃহস্পতিবার দুপুরের আগারগাঁও অফিস থেকে বাসে চড়ে মন্ত্রণালয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির কবলে পড়েন বলে পুলিশ জানায়। যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইজন লোক দুপুর ১টার দিকে শহিদুল্লাহকে রিকশা করে থানায় নিয়ে আসেন। "তারা বলেন, এই ব্যক্তিকে অচেতন অবস্থায় যাত্রাবাড়ি চৌরাস্তায় পাওয়া যায়।" পুলিশ কর্মকর্তা বলেন, "তার সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে বুঝতে পারি তিনি এলজিআরডি মন্ত্রণালয়ে চাকরি করেন।" তার পকেট কাটা ছিলো বলে জানান ওসি। শহিদুল্লাহকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এলজিআরডির কর্মকর্তা মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, দুপুরের আগারগাঁও অফিস থেকে বাসে চড়ে মন্ত্রণালয়ে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে কতো টাকা ছিলো তা তিনি বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৭৩৮ ঘ.