ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি চোরাই মটর সাইকেলেসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, মো. জুম্মন (২৩) ও মো.বশির (২০)।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার রাতে ঢাকা ও কুমিল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কালো রঙের তিনটি কালো এবং একটি লাল রঙের চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।
তারা আন্তঃজেলা মটর চোর চক্রের সদস্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৫৩ ঘ.
bdnews24