২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানার প্রাণী তালিকা ছাপাতে বললো সংসদীয় কমিটি

ঢাকা চিড়িয়াখানার প্রাণীদের তালিকা বই আকারে প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানার প্রাণীদের তালিকা বই আকারে প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে পশু-পাখির চিকিৎসা সেবা বাড়ানোরও সুপারিশ এসেছে। কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ঢাকা চিড়িয়াখানার পশু পাখির স্বাস্থ্যসেবা বাড়ানোর জন্য চিকিৎসা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস, মো. মোসলেম উদ্দিন, মীর শওকত আলী বাদশা, মো. মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরাইশী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং বেগম নূর আফরোজ আলী বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ও মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহকে ঢাকা চিড়িয়াখানার কার্যক্রম পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা করবেন চিড়িয়াখানার কিউরেটর। ঢাকা চিড়িয়াখানার পরিবেশ আরো উন্নত করা, দর্শনার্থীদের সুবিধার্থে চিড়িয়াখানার ভেতরে ছাউনি তৈরি এবং দর্শনার্থী টিকিটের সঙ্গে প্রাণীদের অবস্থান নির্দেশক মানচিত্র সরবরাহ করতে পদক্ষেপ নিতেও সুপারিশ করে কমিটি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৬৪২ ঘ.