২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত মূলধন বাড়াবে ইসলামিক ফাইন্যান্স

অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পাশাপাশি অভিহিত মূল্য পরিবর্তনেরও প্রস্তাব করেছে কোম্পানিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পাশাপাশি অভিহিত মূল্য পরিবর্তনেরও প্রস্তাব করেছে কোম্পানিটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ দুটি প্রস্তাবের কথা জানানো হয়েছে। ইসলামিক ফাইন্যান্স জানিয়েছে, পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫০ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে। কোম্পানিটি আরো জানিয়েছে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে পরিবর্তন পরিবর্তন করে ১০ টাকা করা হবে। এছাড়া বর্তমানের ৫০টা শেয়ারের লট পরিবর্তন করে ১০০টার লট করা হবে। ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের অন্তর্ভূক্ত ইসলামিক ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভূক্ত হয় ২০০৫ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৯ কোটি টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা আগের বছরের একই সময়ে তুলনায় কমেছে। দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি ২০১১ থেকে জুন ২০১১) আইডিএলসি কর পরবর্তী মুনাফা করেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৫ কোটি ১০ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল ৭ টাকা ৩৭ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৩২ ঘ.