২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

গত দু' দিন দরপতনের পর সপ্তাহের শেষ দিন ইতিবাচকভাবেই শেষ করলো দেশের দুই পুঁজিবাজার। আগের দিনের তুলনায় লেনদেন বাড়ার পাশাপাশি এদিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দু' দিন দরপতনের পর সপ্তাহের শেষ দিন ইতিবাচকভাবেই শেষ করলো দেশের দুই পুঁজিবাজার। আগের দিনের তুলনায় লেনদেন বাড়ার পাশাপাশি এদিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দামও। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৫৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯১০ দশমিক ২০ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক ৭৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১০ হাজার ৬৯২ পয়েন্ট। ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪২ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩৪টির। বদলায়নি ১৩টির দাম। সূচকের ঊর্দ্ধমুখী প্রবণতা দিয়ে বৃহস্পতিবার লেনদেন শুরু হয় ডিএসইতে। প্রথম ঘন্টা শেষে ডিএসই সাধারণ সূচক ৩৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৮৬ দশমিক ৯০ পয়েন্টে। দুই ঘন্টার লেনদেন শেষে ৭৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৯২৪ দশমিক ২৩ পয়েন্টে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিলÑ লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, কেয়া কসমেটিকস, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ইউসিবিএল, মালেক স্পিনিং ও এমআই সিমেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫৫৩ ঘ.