২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিপুল ভারতীয় পণ্য উদ্ধার

নগরীর দুইটি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মসলা, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

খুলনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দুইটি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মসলা, ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার রাতে ৫ নম্বর ঘাট ও শেখপাড়া বাজারে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে তারা নদীপথে একটি নৌযানকে অনুসরণ করে খুলনার ৫ নম্বর ঘাট এলাকায় আসেন। এরপর নৌযান থেকে ভ্যানে ওঠানোর সময় তারা ২৮ বস্তা পণ্য আটক করেন। এরমধ্যে ছিল ভারতীয় জিরা, গোল মরিচ, লবঙ্গসহ বিভিন্ন প্রকার মশলা ও ওষুধ। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরো জানান, পরে নগরীর শেখপাড়া বাজারে একটি গুদাম থেকে ৩২ বস্তা ভারতীয় শাড়ি, থ্রিপিস ও দুই কার্টন ভারতীয় ওষুধ আটক করা হয়। এর মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এখান থেকেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান। উদ্ধার করা মালামাল সোনাডাঙ্গা থানায় সোপর্দ করে মামলা করা হবে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৪ ঘ.