২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিসাস স্বর্ণপদক দিলো ২০ ব্যক্তিকে

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) বিভিন্ন পেশার ২০ ব্যক্তিকে স্বর্ণপদক দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) বিভিন্ন পেশার ২০ ব্যক্তিকে স্বর্ণপদক দিয়েছে। পদকপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কর্নেল অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, আলোকচিত্র সাংবাদিক নুরউদ্দিন আহমেদ, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, দিঠি চৌধুরী, চলচ্চিত্র প্রযোজক শামসুল আলম, নাদির খান, নৃত্য পরিচালক জাবেদ, অভিনেতা মঞ্জুর হোসেন, অভিনেত্রী কারিশমা, গুলশান আরা বেগম, কৌতুক অভিনেতা টেলি সামাদ, সমাজসেবায় আবদুল মতিন প্রধান, মো. শাহজাহান, আবদুল মতিন, ডা. রেজাউল আলম খান, মানবাধিকার কর্মী অধ্যাপক মো. রইস উদ্দিন। ডিপ্লোমা ইঞ্চিনিয়ার্স ইন্সটিটিউটে বুধবার সন্ধ্যায় জিসাস আয়োজি এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংগঠনের ক্রেস্ট উপহার পান জিসাস সহ-সভাপতি অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, সুরুজ বাঙালী, যুগ্ম-মহাসচিব মো. নুরুল ইসলাম খান বাবুল, খ ম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাদির আহমদ, জিসাস এফডিসি শাখার আহবায়ক রিনা খান, এফডিসি শাখার সদস্য সচিব আমির শেখ, জিসাস মহিলা বিষয়ক সম্পাদক লাভলী রহমান, সহ মহিলা বিষয়ক সম্পাদক অভিনেত্রী নার্গিস আক্তার, শিশু শিল্পী মাহমুদুর রহমান ধ্র"ব ও মতিউর রহমান ডিজেল। জিসাসের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর ছিলো জিসাস এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো। সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুুলু, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩২ ঘ.