২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যা, আটক ২

সিরাজগঞ্জের বেলকুচিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার চকমকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফারিয়া আক্তার লিজা (৬) গ্রামের মালয়েশিয়া প্রবাসী বাবলু প্রামানিকের মেয়ে। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই লিজা নিখোঁজ ছিলো। রাত ১২টার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি তাঁত কারখানায় লিজার জবাই করা লাশ পাওয়া যায়। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। রাতেই লিজার মা পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষণিকভাবে আসামিদের নাম জানায়নি পুলিশ। এসআই কামরুল আরো জানান, ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী লিখন আহম্মেদ (১৫) ও মিলন ম-লকে (১৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মোশারফ হোসেন ও বেলকুচি থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩০ ঘ.