সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে শহরের ইটাগাছা এলাকার থেকে সেলিম বাবু (৫০) নামে ওই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, "জেএমবি সদস্য সেলিম বাবু ২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় দীর্ঘদিন আটক থাকার পর ২০১০ সালের নভেম্বর মাসে জামিনে মুক্তি পায়। বাড়ি ফিরে সে প্রতিবেশীদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। থানায় তার নামে বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।"
স¤প্রতি সাতক্ষীরার প্রধান বিচারিক হাকিমের আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় বাবুকে গ্রেপ্তার কার হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৩ ঘ.
bdnews24