২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাংশায় কলহে যুবক খুন

ছাগলে ক্ষেতের ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজবাড়ীর পাংসা উপজেলায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 07:37 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাগলে ক্ষেতের ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজবাড়ীর পাংসা উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রাজ্জাক (২৫)। মঙ্গলবার রাতে সাওরাইল ইউনিয়নের লারিবাড়ী গ্রামে তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) মধুসুদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, প্রতিবেশী আমির হোসেনের একটি ছাগল মঙ্গলবার দুপুরে রাজ্জাকের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আমির হোসেনকে মারপিট করেন রাজ্জাক। ওই ঘটনার রেশ ধরে রাতে আমির হোসেন সঙ্গীদের নিয়ে রাজ্জাককে ব্যাপক মারধর করেন বলে এসআই মধুসূদন জানান। রাজ্জাককে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.