২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাজারে আগুন, পুড়েছে ১২ দোকান

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ১২টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ১২টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। Ÿাসাইলের কাউলজানি ইউনিয়নের মইশাখালী বাজারে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাজার কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের একটি মনোহারী দোকান 'ফারুক এন্টারপ্রাইজে' আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশেপাশের ১২টি দোকানে তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাতের বেলায় দোকানগুলো বন্ধ থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে তিনি জানান। তবে দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. মফিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২২ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৫০ ঘ.