২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ঝালকাঠির প্রতাপ বাজার থেকে মঙ্গলবার রাতে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঝালকাঠি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির প্রতাপ বাজার থেকে মঙ্গলবার রাতে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আজাদ পিনলাক (২৫) ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। র‌্যাবের-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যুবকটি পয়েন্ট ৩২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল বিক্রি করতে চাইলে ক্রেতা সেজে র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। আজাদ পিনলাক দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করছিল বলে র‌্যাব কর্মকর্তা জানান। তাকে বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.