২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে নৌকাডুবি, নিহত ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বামনী নদীতে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হন ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বামনী নদীতে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হন ছয়জন। নিহত আবুল বাশার বাদশা (২১) চর এলাহী ইউনিয়নের চরলেংটা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে সাত মাঝি ও জেলেসহ নৌকাটি ডুবে যায়। সন্ধ্যায় বাশারের লাশ পাওয়া যায়। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, সকালে বাশারসহ সাতজন নৌকা নিয়ে বামনী নদীতে মাছ ধরতে যান। প্রবল জোয়ারে নৌকাটি ডুবে গেলে ফারুক (৩০), নূর করিম (২৮), আবদুল আলিম মাস্টার ((৩১), বাসেত (৩০) ছোটন (৩২) ও কবির (২০) সাঁতরে কূলে আসেন। কিন্তু বাশার নিখোঁজ থাকেন। ফারুক ও নূর করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩২ ঘ.