ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে শহীদ নগর মডেল টাউনের এক বাসা থেকে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, মো.ফারুক ওরফে সিরু (৩০), নাসির সিকদার (২৮) ও দিপু (২৭)।
মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ রুম্মন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এসআই জানান, দোহার থানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া খালেক নামে এক ডাকাতের স্বীকারোক্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৪৬ ঘ.
bdnews24