২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাচা ভেঙে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়িতে একটি কারখানার দুই তলা মাচা ভেঙে নিচে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্য এক নারী শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:39 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে একটি কারখানার দুই তলা মাচা ভেঙে নিচে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্য এক নারী শ্রমিক। মঙ্গলবার দুপুরে উত্তর যাত্রাবাড়ির রহমানিয়া অ্যালমুনিয়াম ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেলা বেগমের (৪৫) বাসা মানিক নগরে। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যালমুনিয়াম কারখানার মাচার উপর বসে কাজ করছিলেন আমেলা ও নুরুন্নাহার। হঠাৎ মাচাটি ভেঙে পড়লে দুজন আহত হন। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক আমেলাকে মৃত ঘোষণা করেন। নুরুন্নাহার ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬২৫ ঘ.