২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু

নীলফামারীর সৈয়দপুর সড়কে টেক্সটাইল বাজার এলাকায় ট্রাকাচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর সড়কে টেক্সটাইল বাজার এলাকায় ট্রাকাচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাফি (২৮) শহরের চড়াইখোলা সিপাইটারীর মৃত আব্দুল জব্বারের ছেলে। নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে মালবাহী একটি ট্রাক টেক্সটাইল বাজার এলাকায় রিকশাভ্যানকে ওভারটেক করতে গিয়ে সাইকেল আরোহী সাফিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাফি মারা যান। জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মজিদের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬০০ ঘ.