২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ চিকিৎসক বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্ত চিকিৎসকরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা খাজা আবদুল বাসেদ আমিনুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নুপুর কান্তি দাস, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রিংকু বিশ্বাস ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কাদের। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এদের বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া সিলেটের বিয়ানিবাজার উপজেলার এমসিএইচ-এফপি'র চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য তার বেতন স্কেল একধাপ অবনমিত এবং আর্থিক জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫১৭ ঘ.