ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় ১৫ দিন বৃদ্ধি করেছে।
সোমবার রাতে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের অনুরোধে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ছিলো আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
গত ১ জুন থেকে ঝিলমিল আবাসিক প্রকল্পের প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র জমা নেয় রাজউক। প্রথমে ২৫ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হলেও পরে সেটা এক মাস বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছিল।
ঝিলমিল আবাসিক প্রকল্পে প্রায় ১২'শ প্লট বরাদ্দ দেওয়ার জন্য আবেদন আহ্বান করেছে রাজউক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/০০০৭ ঘ.
bdnews24