ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই থানার দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন সহ ১২ ছাত্রের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
কোতয়ালি থানার মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মীরহাজ মহসীন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বিভাগের ছাত্র শাহরিয়ার হাসানকে কারাগারে পাঠান ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম।
আদালতের শাহবাগ থানা এলাকার পুলিশের সাধারন নিবন্ধন কর্মকর্তা শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহবাগ থানার মামলায় কারাগারে পাঠানো হয়েছে জোনায়েদ হোসেন (পদার্থ বিজ্ঞান, ১ম বর্ষ), মামুনুর রশিদ (হিসাব বিজ্ঞান, ১ম বর্ষ), রাকিব হোসেন (পদার্থ বিজ্ঞান, ১ম বর্ষ), কুশল ভৌমিক (ফার্মেসী ২য় বর্ষ), রিপন হোসেন, বৃন্দাবন হালদার (ইংরেজি, ৪র্থ বর্ষ), সুব্রত মোদক (ইংরেজি, ৪র্থ বর্ষ), মাহমুদুর রহমান রুবেল (মার্কেটিং, ৩য় বর্ষ), আবুল কাইয়ূম (রাষ্ট্রবিজ্ঞান, ৩য় বর্ষ) ও মো. মাহমুদকে (এইচ এস সি পাশ, কোচিং সেন্টারে অধ্যয়নরত)। তাদের জামিন আবেদন নাকচ করেন মহানগর হাকিম শাহরিয়ার মো. আদনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসইউ/১৯৩৫ ঘ.
bdnews24