২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে হাওর এলাকায় শিক্ষাতরি চালু

সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য সুনামগঞ্জের দু'টি উপজেলার হাওর এলাকায় শিক্ষাতরি চালু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য সুনামগঞ্জের দু'টি উপজেলার হাওর এলাকায় শিক্ষাতরি চালু করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার দরিয়ারপাড় গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। অনুষ্ঠানে তিনি জানান, ব্র্যাকের আর্থিক সহায়তায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় প্রাথমিকভাবে ১০টি ইঞ্জিনচালিত নৌকা হাওর এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিশুদের স্কুলে আনানেওয়া করবে। কিছুদিনের মধ্যেই আরো ৯০টি শিক্ষাতরি চালু করা হবে। তখন প্রায় ৪০ হাজার সুবিধাবঞ্চিত শিশু বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে জানান মাহবুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, ব্র্যাক কর্মকর্তা শফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৫ ঘ.