২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ছিনতাইকারীকে গণধোলাই

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে ফাঁকা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় এক ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে ফাঁকা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় এক ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছে। র‌্যাব একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রাজা (২৫) নামের ছিনতাইকারীকে আটক করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছে। সোমবার দুপুর ২টার দিকে বাবুবাজার বসুন্ধরা রাইস এজেন্সির সামনে এ ঘটনা ঘটে। র‌্যাব-১০ এর উপ-পরিচালক হারুন¬-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ইস্পাতের দোকানের কর্মচারী রাকিব ২০ লাখ টাকা ব্যাগে নিয়ে রিকশা দিয়ে যাচ্ছিল। তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রাকিবের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে। আশেপাশের লোকজন এগিয়ে এলে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও রাজা গণধোলাইয়ের মুখে পড়ে।" উপ¬-পরিচালকের দাবি "ওই সময় ঘটনাস্থলে সাদা পোশাকে র‌্যাব সদস্যরাও সেখানে উপস্থিত ছিল।" রাকিব ব্যাংক থেকে টাকা উঠিয়ে ফিরছিলেন, নাকি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন তা হারুন বলতে পারেননি। প্রায় এক বছর আগে একই স্থানে ছিনতাইকারীরা কুষ্টিয়ার এক চাল ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করে প্রায় ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭২২ ঘ.