২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নিপা (২৫) নামে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, স্বামীই তাকে পিটিয়ে হত্যা করে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নিপা (২৫) নামে এক গার্মেন্টকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের সন্দেহ, স্বামীই তাকে পিটিয়ে হত্যা করে পালিয়েছে। পুলিশ বলছে, রোববার রাতে কোনো এক সময় মাণ্ডা দানবের গলির বাসায় নিপাকে হত্যা করা হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই ঘরে খাটের ওপর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিপার স্বামী সুমন ছিল বেকার। আর নিপা স্থানীয় খলিল গার্মেন্টে কাজ করতেন। পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতেই নিপা খুন হয়েছে বলে আমাদের ধারণা।" সুমন তার ছেলেকে নিয়ে 'পালিয়েছেন' বলেও ওসি জানান। তিনি বলেন, "স্বজনদের কাউকে না পাওয়ায় তাদের সর্ম্পকে বিস্তারিত জানা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৪২ ঘ.