২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে যুবক নিহত

রাজধানীর হাজারিবাগে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারিবাগে এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহতের নাম রেজাউল করিম (১৮)। রোববার রাত ১০টার দিকে হাজারিবাগ এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। গুলশান থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইয়ের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রেজাউলকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। তিনি বলেন, "ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদেরকে থানায় মামলা করতে বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৪০ ঘ.