ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ বাংলাদেশ সফররত ওয়েলসের প্রতিনিধি দল দু' দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে জ্বালানি ও তথ্য প্রযুক্তিসহ অন্যান্য খাতে বাণিজ্যের সম্ভাবনা যাচাই করবে।
ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের মহাসচিব জেনারেল মাহবুব নূর এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এখানে এসেছি বাণিজ্য সম্পর্ক বাড়াতে। একই সঙ্গে এটা সম্ভাবনাগুলো খুঁজে দেখার মিশনও।"
শনিবার ২৪ সদস্যের প্রতিনিধি দল ঢাকা পৌঁছে। দলটি চট্টগ্রাম ও সিলেট সফরে যাবে। দেখা করবে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া এবং প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে।
নূর জানান, ওয়েলসের কার্ডিফ-ভিত্তিক ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। সদস্যদের বেশিরভাগই বাংলাদেশি বংশোদ্ভূত।
জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য সরবরাহ, গণমাধ্যম, ভূমি উন্নয়ন ও অর্থনৈতিক খাতের প্রতিনিধি রয়েছে বাংলাদেশ সফররত এই দলে।
নূর জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা আছে। আর এই সফরে আরও নতুন নতুন ব্যাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।
ওয়েলসের প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে আগামী ৩০ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৪২২ ঘ.
bdnews24